ক্যান্টনমেন্টে সেনা সদস্যদের সঙ্গে তর্কের ভিডিও ভাইরাল ডা.খালিদুজ্জামানের দুঃখ প্রকাশ।
ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন ক্যান্টনমেন্ট এলাকায় গানম্যানসহ প্রবেশের সময় ঘটানো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, “ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশের সময় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রহরী সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।
ভিডিওতে দেখা যায়, প্রার্থী ও তার গানম্যান ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বশীল সেনা সদস্যরা বাধা দেন। তারা জানান, ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশ নিষিদ্ধ। এরপর কিছু কথাকাটাকাটি হয় এবং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে সমালোচনার জন্ম দেয়।
ডা. খালিদুজ্জামান আরও উল্লেখ করেছেন, “একটি স্বার্থান্বেষী মহল এই ঘটনা ব্যবহার করে পরিস্থিতি ভিন্ন দিকে চালানোর চেষ্টা করছে। আমি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে এ ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে সচেষ্ট থাকব।” তিনি ক্যান্টনমেন্টের মর্যাদা রক্ষার দায়িত্বও পুনর্ব্যক্ত করেছেন।
আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী সাংবাদিকদের বলেন, “অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তাৎক্ষণিক সমাধান হয়েছে এবং এ বিষয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই।”
মতামত দিন