রাজনীতি
ছবি: সংগৃহীত

চাঁদাবাজরা ক্ষমতায় এলে ৫ বছর শান্তিতে থাকবেন না:আসিফ মাহমুদ।

নিজেস্ব প্রতিবেদক:

নাটোরের সিংড়া এলাকায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী পদযাত্রায় অংশগ্রহণ করে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একক প্রার্থীর মাধ্যমে জোটবদ্ধ থাকার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, “যদি ঐক্য ভাঙে, অনৈতিক দল ক্ষমতায় এলে আগামী পাঁচ বছর দেশ শান্তিতে থাকতে পারবে না।

পদযাত্রার সময় কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়, ছাত্রশক্তি ও যুবশক্তির মধ্যে ধাক্কাধাক্কি এবং হাতাহাতি লক্ষ্য করা যায়। আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের দিন সকাল ফজরের নামাজের পর থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত সকলকে ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোট সুরক্ষা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “কেউ যেন অন্যের ভোট ব্যবহার করতে না পারে এবং মৃত ব্যক্তির ভোটও কারো দ্বারা প্রভাবিত না হয়।”

এই পদযাত্রায় প্রধান বক্তা ছিলেন নাটোর-৩ আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর এসএম জার্জিস কাদির। অন্যান্য অতিথির মধ্যে ছিলেন এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক ফয়সাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক মুনিয়া শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তরিকুল ইসলাম, জেলা যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান, উপজেলা জামায়াতের আমির আ.ব.ম. আমানউল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আফসার আলী, পৌর জামায়াতের আমীর সাদরুল উলা এবং খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক টিংকু সরদার। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা জাকারিয়া মাসুদ।

মতামত দিন