রাজনীতি
ছবি: সংগৃহীত

রাজনৈতিক বিতর্কের আহ্বান জামায়াত আমির শফিকুর রহমানের।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামী শীর্ষ নেতা এবং আমির ডা. শফিকুর রহমান প্রতিপক্ষ রাজনৈতিক দলকে দেশের ভবিষ্যৎ নীতি ও জনগণের কাঙ্ক্ষিত সেবা নিয়ে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, দেশের মানুষকে উন্নত সেবা দেওয়ার ক্ষেত্রে কার কতটা ধারণা রয়েছে, সেটি নিয়ে উন্মুক্তভাবে আলোচনা করা উচিত।

পাশাপাশি তিনি উল্লেখ করেন, সাধারণ জনগণ সবসময় সহিংসতা প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও তা করবে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রসহ উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে নির্বাচনের আগে প্রধান রাজনৈতিক দলের নেতারা টেলিভিশনে বিতর্কে অংশ নেন। জামায়াত আমিরের এ আহ্বানও সেক্ষেত্রে এমন কোনো উন্মুক্ত বিতর্কের ইঙ্গিত বহন করছে।

মতামত দিন