নির্বাচনে পুরনো পদ্ধতিতে একটি শক্তি ভোট প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করবে: নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম মনে করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরনো পদ্ধতিতে একটি শক্তি ভোট প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় নির্বাচনী প্রচারণা করার সময় নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, “১২ ফেব্রুয়ারি তারা ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করতে পারে।
নাহিদ ইসলাম আরও জানান, তার নির্বাচনী প্রচারণা সম্পূর্ণভাবে জনগণের অর্থায়নে পরিচালিত হচ্ছে।
এছাড়া, ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে তার নির্বাচনী যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম।
মতামত দিন