ইন্টারপোলের মাধ্যমে আবদুল হামিদকে দেশে আনার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার।
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় সৈয়দপুর বিমানবন্দর সড়কে ছাত্র-জনতার বিক্ষোভ চলাকালে তিনি এ কথা বলেন।
দিনাজপুরের বিরল থেকে ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দর সড়কে উপদেষ্টার গাড়িবহর আটকে দেয় ক্ষুব্ধ ছাত্রজনতা। বিক্ষোভকারীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ প্রসঙ্গে জানতে চান স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে।
জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে আমিও মর্মাহত। ঘটনাটি আমার অগোচরে ঘটেছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, তাদের ইতোমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি একটি হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছে। আবদুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে।”

মতামত দিন