রাজনীতি
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী প্রকাশ করতে যাচ্ছে নির্বাচনী ইশতেহার।

 নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার জাতির কাছে তুলে ধরবে। আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান।

দলীয় সূত্র জানায়, ইশতেহার অনুষ্ঠানে জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং দেশের রাজনৈতিক ও সামাজিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা এবং জনকল্যাণমূলক পদক্ষেপের অঙ্গীকার তুলে ধরবেন।

জামায়াতে ইসলামী আশা করছে, এই ইশতেহার দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় তাদের অবস্থান স্পষ্টভাবে জনগণের সামনে উপস্থাপন করবে। পাশাপাশি, একটি নিরাপদ ও স্থিতিশীল বাংলাদেশ গড়ার পরিকল্পনা ও পদক্ষেপের রূপরেখাও এতে অন্তর্ভুক্ত থাকবে।

দলীয় প্রতিনিধি আরও জানিয়েছেন, ইশতেহারের মাধ্যমে জনগণ বুঝতে পারবে, নির্বাচন পরবর্তী সরকারের নীতি ও কর্মপরিকল্পনা নিয়ে জামায়াত কীভাবে দেশের কল্যাণে অবদান রাখতে চায়।

মতামত দিন