শবে বরাত উপলক্ষে দেশ-জাতি ও মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করেছেন তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পবিত্র শবে বরাত উপলক্ষে দেশ ও মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করেছেন। তিনি বলেন, এই রাতটি বিশেষ মর্যাদাপূর্ণ এবং পরম করুণাময় আল্লাহ বান্দাদের জন্য রহমত ও দয়ার ভান্ডার খুলে দেন।
তারেক রহমান বাণীতে বলেন, শবে বরাতের রাতে মুসলিমরা সারারাত আল্লাহর নৈকট্য লাভের আশায় নিজেদের ভুল ও বিচ্যুতি মেনে ক্ষমা প্রার্থনা করেন। এ সময় করা নেক আমল আল্লাহর রহমত ও মাগফিরাত অর্জনের সুযোগ দেয়।
তিনি আরও বলেন, এই রাতের আরেকটি তাৎপর্য হলো নাজাত লাভ। মুসলিমরা সমস্ত অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন। এছাড়া সহিংসতা, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান তিনি।
শেষে তারেক রহমান দেশ, জাতি ও মুসলিম বিশ্বের শান্তি, উন্নতি ও নিরাপত্তা কামনা করে আল্লাহর নিকট বিশেষ প্রার্থনা জানান।
মতামত দিন