জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি ।
নিজেস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত আজ সোমবার বিকেলে গণমাধ্যমকে এক বার্তায় জানিয়েছেন, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বাংলামোটরে দলের কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন সিএফ, সালেহ উদ্দিন সিফাত, অ্যাডভোকেট হুমায়রা নূর এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আয়মান রাহাত।
মতামত দিন