রাজনীতি
ছবি: সংগৃহীত

ভোটের জন্য টাকা দিলেও জনগণ ভোট দেবে নিজের মতো: আসিফ মাহমুদ

নিজেস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভোটারদের সতর্ক করেছেন,৫০০/১০০০ টাকা দিয়ে ভোট কিনে নেবেন, যে কোনো অর্থের বিনিময়ে ভোট বিক্রি করার চেষ্টা করা হলেও জনগণ সেই টাকা নিলেও ভোট ঠিক নিজের ইচ্ছামত দিবে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে এই পথসভা অনুষ্ঠিত হয়।

সজীব বলেন, “যারা দীর্ঘদিন ধরে লুটপাট করেছে, ঋণ খেলাপি হয়েছে এবং কোটি কোটি টাকা জমিয়েছে, তাদের কাছ থেকে ভোটাররা হয়তো টাকা নেবে। কিন্তু ভোট দেবে তাদেরকেই, যারা প্রকৃতভাবে মানুষের জীবন পরিবর্তন করতে পারে।”

তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, “দেশের প্রায় সব রাজনৈতিক দল হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। শুধু একটি স্বঘোষিত দলের নেতারা মাঠে সক্রিয় নয়। তারা নানাভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, গ্রামাঞ্চলের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যদি তারা এভাবে চালিয়ে যায়, আমাদেরও তাদের নেতাদের সঙ্গে সুর মিলিয়ে জনসাধারণকে সতর্ক করতে হবে।”

এনসিপি নেতা আরও জানান, জোট বিজয়ী হলে জনগণকে সরাসরি সুবিধা পৌঁছে দিতে স্মার্ট কার্ডের মাধ্যমে সেবা প্রদান করা হবে। তিনি উল্লেখ করেন, “কিছু দল ফ্যামিলি কার্ডের কথা বললেও তারা আগ্রাসনবিরোধী আন্দোলন ও জননিরাপত্তা রক্ষায় কোনো কার্যকর পদক্ষেপের কথা জানায় না। আমাদের ইশতেহারে এই বিষয়গুলো স্পষ্টভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”

মতামত দিন