গণভোটে হাসনাত আবদুল্লাহর সমর্থনে মিছিল।
নিজেস্ব প্রতিবেদক:
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের এনসিপি দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর শাপলা কলি প্রতীককে সমর্থন জানিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে একটি বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দেবিদ্বার মহিলা কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুজাত আলী সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর রহমান ফরাজী, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, এনসিপি ও জাতীয় যুব শক্তির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
মিছিলটি জমকালো ছিল এবং অংশগ্রহণকারীরা শাপলা কলি প্রতীকের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান।
মতামত দিন