রাজনীতি
ছবি: সংগৃহীত

মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল খারিজ, প্রার্থিতা বাতিল।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার দুটি আসনের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগ ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত দিয়েছেন। এতে একজন প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হলেও আরেকজন পেয়েছেন স্বস্তি।


রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে জানায়, ‘কুমিল্লা-৪’ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বহাল থাকবে না। তার প্রার্থিতা পুনর্বহালের আবেদন খারিজ হওয়ায় তিনি এবার নির্বাচনে অংশ নিতে পারবেন না।

আইনজীবীরা জানান, এর আগে হাইকোর্ট মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছিলেন। সেই রায়ের বিরুদ্ধে আপিল করলেও সর্বোচ্চ আদালতে তিনি স্বস্তি পাননি।

অন্যদিকে, একইদিন ‘কুমিল্লা-১০’ আসনের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত আসে। ধানের শীষ প্রতীকের এই প্রার্থীর প্রার্থিতা বাতিল সংক্রান্ত রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেন আপিল বিভাগ। পাশাপাশি তাকে নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতিও দেওয়া হয়।

তবে ‘কুমিল্লা-১০’ আসনেই আরেক প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার ভাগ্যে স্বস্তি মেলেনি। তার প্রার্থিতা ফেরাতে করা আপিল খারিজ করে দেওয়ায় তিনিও নির্বাচনের বাইরে ছিটকে পড়েছেন।

এই আদেশের মধ্য দিয়ে কুমিল্লার দুই আসনে প্রার্থিতা সংক্রান্ত আইনি জটিলতা আংশিকভাবে নিষ্পত্তি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


মতামত দিন