রাজনীতি
ছবি: সংগৃহীত

ভোলায় নির্বাচনী বাকবিতণ্ডা: বিএনপি ও জামায়াতের সংঘর্ষে ১০ জন আহত।

নিজেস্ব প্রতিবেদক:

ভোলার বোরহানউদ্দিনে শনিবার (৩১ জানুয়ারি) সকালে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ভোলা-২ আসনে জামায়াত প্রার্থী ফজলুল করিমের কর্মীরা গ্রামের বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন। টবগী ইউনিয়নের চৌকিদার বাড়িতে গেলে কর্মীদের সঙ্গে টবগী ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ এবং তার ভাইয়ের বাকবিতণ্ডা শুরু হয়। পরে একই ইউনিয়নের জামায়াতের আমীর আব্দুল হালিমের সঙ্গে কথাকাটাকাটির ঘটনা সংঘর্ষে রূপ নেয়।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। এতে কয়েকজন আহত হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কেউ গুরুতর আহত কিনা, তা এখনো নিশ্চিত হয়নি।

এ বিষয়ে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

মতামত দিন