রাজনীতি
ছবি: সংগৃহীত

সকাল বেলা উঠে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করে: নাসীরুদ্দীন পাটওয়ারী।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা-৮ আসনে প্রভাবশালী ব্যক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ক্ষমতা যত বড়ই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং ভোটের মাধ্যমেই এসব শক্তির অবসান ঘটানো সম্ভব,সমাজের সবচেয়ে উপরস্থ কর্মকর্তা উনি।

উনি সকাল বেলা উঠে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করে।।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ঢাকা-৮ এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাটওয়ারী অভিযোগ করেন, এই আসনে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও গ্যাংস্টার সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে। তার ভাষায়, কিছু ব্যক্তি ধর্মের নাম নিয়ে দিনের শুরু করলেও বাস্তবে তারা সমাজে ভয় ও সন্ত্রাস ছড়াচ্ছে।

তিনি বলেন, এলাকায় এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে কথাবার্তাও গ্যাংস্টারদের ভাষায় চলে। জুনিয়রদের প্রতি সম্মানবোধ নেই, সামাজিক শালীনতা ভেঙে পড়েছে। পরিস্থিতিকে তিনি ‘আইয়ামে জাহেলিয়া’র সঙ্গে তুলনা করে বলেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে যেভাবে অপরাধচক্র গড়ে উঠেছে, এখানেও তেমন একটি চিত্র দেখা যাচ্ছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে এই অবস্থা থেকে বেরিয়ে আসার সুযোগ রয়েছে। তার মতে, ভোটই হতে পারে অসভ্যতা, বেয়াদবি ও সন্ত্রাসী আচরণের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র।

নিজের নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে তিনি জানান, ঢাকা-৮ এলাকায় শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার এবং কাঁচাবাজারসংক্রান্ত সংকট নিরসনে কাজ করা হবে। পাশাপাশি চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদক সমস্যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

এনসিপি প্রার্থী আরও জানান, তার রাজনৈতিক কর্মসূচির শীর্ষে রয়েছে শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা। এরপর পর্যায়ক্রমে সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজিমুক্ত এলাকা গঠন, নারীদের হয়রানি বন্ধ এবং শিক্ষা প্রতিষ্ঠানে দখল বাণিজ্য প্রতিরোধের বিষয়গুলো বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি।

মতামত দিন