বাংলাদেশর ১ নাম্বার ক্রিমিনাল মির্জা আব্বাস: নাসীরুদ্দীন পাটওয়ারী।
ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বুধবার রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন। এ সময় তিনি নির্বাচনী অশান্তি ও প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সংঘর্ষের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।
বাংলাদেশর ১ নাম্বার ক্রিমিনাল মির্জা আব্বাস বলে মন্তব্য করেছেন, ঢাকা ৮ আসনে ১১ দলীয় জোট মনোনিত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন বলেন, নির্বাচনী প্রচারণার সময় তিনি সম্পূর্ণ ধৈর্য ও সংযম বজায় রাখবেন এবং কোনো ধরনের অযথা উত্তেজনায় লিপ্ত হবেন না। তিনি আবারও সকলকে শান্তিপূর্ণ আচরণের আহ্বান জানান।
এছাড়া, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মির্জা আব্বাসের প্রতি তিনি অনুরোধ করেন যেন কোনো প্রকার সংঘর্ষ বা অশান্তি না ঘটানো হয়। নাসীরুদ্দীন পাটওয়ারী আরও উল্লেখ করেন, নির্বাচনের দিন পর্যন্ত ভোটারদের নিরাপত্তা এবং গণসংযোগকে কেন্দ্র করে কোনো অসঙ্গতি সহ্য করা হবে না।
মতামত দিন