কে লাগবে ওর সঙ্গে খামোখা: মির্জা আব্বাস।
ঘটনার সময় সেখানে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের। তিনি জানান, তিনি ঝগড়া বা কোনো ধরনের সংঘর্ষে যুক্ত নন। আব্বাস বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচনে অংশ নিচ্ছেন, কিন্তু তার প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কখনোই কোনো বিবাদ হয়নি।
হামলার ঘটনায় তিনি মন্তব্য করেন, “যে ঘটনা ঘটেছে, তা উদ্দেশ্যমূলক এবং আমার সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই। আমার তখন বিকেল ৫টায় সেখানে উপস্থিত হওয়ার কথা ছিল।” তিনি আরও জানান, এ ধরনের পরিস্থিতি অনেক আগে থেকেই তৈরি হওয়ার চেষ্টা করা হচ্ছে, যা তাঁর কাছে অপ্রত্যাশিত
তিনি আরও মন্তব্য করেন কে লাগবে ওর সঙ্গে খামোখা।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনী সময় এই ধরনের উত্তেজনা সাধারণ হলেও, প্রার্থী এবং দলগুলোর পক্ষ থেকে শান্তিপূর্ণ প্রচারণার আহ্বান জরুরি।
উল্লেখ্য, হামলার ঘটনায় বিএনপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার দলের নেতারা যথেষ্ট ক্ষুব্ধ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বসহকারে দেখার অনুরোধ করেছেন।
মতামত দিন