রাজনীতি
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও ডিম নিক্ষেপ।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্র জানায়, হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটওয়ারী। অনুষ্ঠান চলাকালে কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে তার দিকে ডিম ছোড়া হয়। এ সময় ‘ভুয়া’ বলে স্লোগান দেওয়ার ঘটনাও ঘটে।

এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

ঘটনার পরপরই ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোট ঢাকা-৮ আসনের নির্বাচন পরিচালনা কমিটি জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় ফকিরাপুল এলাকায় তাদের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এর আগেও চলতি মাসে সিদ্ধেশ্বরী এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী কর্মসূচিকে ঘিরে ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছিল।

মতামত দিন