রাজনীতি
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ, গাজীপুর ও উত্তরায় তারেক রহমানের জনসভা আজ।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় সরাসরি প্রচারণায় নামছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ, গাজীপুর ও রাজধানীর উত্তরায় পৃথক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

দলীয় সূত্র জানায়, দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরের সূচি অনুযায়ী, দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।

জনসভা শেষে একই দিন সন্ধ্যায় ঢাকার পথে যাত্রাকালে গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে বিএনপি আয়োজিত আরেকটি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। সেখানে তার বক্তব্য শুরু হওয়ার কথা রয়েছে সন্ধ্যা ৬টায়।

এরপর সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।

সব কর্মসূচি শেষ করে রাতে গুলশানে নিজের বাসভবনে ফিরে যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।

মতামত দিন