নির্বাচনী প্রচারণায় হুমকি ও গালাগালির প্রতিবাদে কাফনের কাপড় পরে জাপা প্রার্থীর প্রচারণা।
ফরিদপুর-৪ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনী প্রচারণার সময় হুমকি ও অশালীন আচরণের বিরুদ্ধে তার সমর্থকরা ব্যতিক্রমধর্মী প্রতিবাদ জানিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে চরভদ্রাসন উপজেলার ম্যাজিস্ট্রেট বাজার এলাকায় মুফতি রায়হান জামিলের নেতৃত্বে সমর্থকরা কাফনের কাপড় পরিধান করে শান্তিপূর্ণ নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করেন।
এই কর্মসূচির মাধ্যমে নির্বাচনী পরিবেশে ভয়, হুমকি ও বাধার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। মুফতি রায়হান জামিল বলেন, “নির্বাচনী প্রচারণার সময় হুমকি বা গালাগালি জনগণের অধিকার ও সুষ্ঠু নির্বাচনের মূলনীতির পরিপন্থী। আমরা চাই শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন। প্রশাসন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষ মনোভাব নিশ্চিত করা প্রয়োজন।”
তিনি আরও উল্লেখ করেন, ভোটাররা যাতে নিরাপদে কেন্দ্রে যেতে পারে এবং নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ থাকে, সে বিষয়ে নির্বাচন কমিশনের যথাযথ নজরদারি থাকা জরুরি।

মতামত দিন