রাজনীতি
ছবি: সংগৃহীত

এবার নির্বাচনে হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চতুর্থ দিনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের শাপলা কলি প্রার্থী সারজিস আলম স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন। রোববার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে তিনি ভোটারদের কাছে দোয়া চেয়ে জোটের পক্ষে ভোটের আবেদন জানান।

সারজিস আলম বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনে অতীতের হেভিওয়েট নেতৃত্বের প্রভাব আর টিকে থাকবে না। বড় রাজনৈতিক দলগুলোর অনেক প্রভাবশালী নেতা এবার জনগণ ভূমিধসের মতো পতন দেখতে পাবেন।” তিনি আরও জানান, ২০২৪ সালের আগস্ট থেকে ‘বিপ্লব’ মানুষের কাছে পৌঁছেছে এবং সাধারণ মানুষ পরিবর্তনের আশা নিয়ে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করছেন।

তিনি এও উল্লেখ করেন, চাঁদাবাজি, দখলদারিত্ব, হুমকি-ধামকি ও ক্ষমতার অপব্যবহারকারীদের বিরুদ্ধে এবার ভোট হবে। যারা দীর্ঘ এক বছর তিন মাস জুলুম চালিয়েছে, তারা এখন নিজেকে ফেরেশতার মতো সাজানোর চেষ্টা করছে। জনগণ এই ধরনের নেতাদের চেনার সুযোগ পাবে।

সারজিস আলম যোগ করেন, পঞ্চগড়-১ এলাকায় নয়, সমগ্র দেশে সাধারণ মানুষের পক্ষে কাজ করা ১০ দলীয় জোটের ঐক্যবদ্ধ বাংলাদেশ আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।

মতামত দিন