বিএনপি হারলে তারেক রহমানের রাজনৈতিক সিদ্ধান্তও ব্যর্থ হবে: রাশেদ খান।
ঝিনাইদহ-৪ আসনের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান বলেছেন, আসনটি হারলে দলের চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক সিদ্ধান্তও ব্যর্থ হবে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী প্রচার সভায় তিনি এসব মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, “আজ আমরা এখানে ঐক্যবদ্ধ বিএনপির চিত্র দেখছি। আগামী নির্বাচনের সামনে আমাদের ঐক্য শক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপিকে পরাজিত করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে, কিন্তু নেতা ও নেতাকর্মীদের দায়িত্ব হবে এসব মোকাবিলা করা।”
তিনি আরও বলেন, “যারা চেয়ারম্যানের সিদ্ধান্তকে উপেক্ষা করে বিদ্রোহ করছে, তাদেরকে বিজয়ী হতে দেবেন কি? এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের হাতে।”
আগামী ২৬ জানুয়ারি কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে একটি বড় নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে অংশ নেবেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক আতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন এবং অন্যান্য স্থানীয় নেতাকর্মীরা।
মতামত দিন