রাজনীতি
ছবি: সংগৃহীত

দেশের মানুষ সমালোচনার রাজনীতিতে আটকে থাকতে চায় না:তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের মানুষ সমালোচনার রাজনীতিতে আটকে থাকতে চায় না, তারা পরিবর্তন ও নিজেদের রাজনৈতিক অধিকার ফিরে পেতে চায়—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিশাল জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সকাল থেকেই চট্টগ্রাম মহানগরসহ কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। সকাল ১০টার মধ্যেই পোলোগ্রাউন্ড মাঠে মানুষের ঢল নামে এবং পুরো মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে।

সমাবেশে চট্টগ্রাম ও আশপাশের সংসদীয় আসনগুলোর বিএনপি প্রার্থীরা উপস্থিত ছিলেন। মঞ্চের সামনের সারিতে ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য—বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেনসহ বিভিন্ন আসনের প্রার্থীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এরশাদ উল্লাহ।

জনসভায় তারেক রহমান বলেন, দেশের জনগণ এখন বাস্তব পরিবর্তন চায়। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক অধিকার সংকুচিত করে রেখে জনগণের সমস্যা সমাধান সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় এলে মানুষের অধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাধান্য দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

মতামত দিন