রাজনীতি
ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই দশকের বিরতির পর আজ রাতে চট্টগ্রামে যাবেন তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে দীর্ঘ দুই দশকের বিরতির পর আজ রাতে চট্টগ্রামে পৌঁছাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, রাত ৭টা ৩৫ মিনিটে বিমানযোগে চট্টগ্রাম পৌঁছাবেন তারেক রহমান। আগামীকাল তিনি ইয়ুথ পলিসি সংক্রান্ত এক সংলাপে অংশ নেবেন। এসময় ব্যারিস্টার জাইমা রহমানও রিলস মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে উপস্থিত থাকবেন।

তিনি আরও জানান, সিলেট অঞ্চলে তারেক রহমানের সফরের সময় ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হওয়ায় নেতাকর্মীদের ধন্যবাদ জানানো হয়েছে। মাহদী আমিন বলেন, ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় উদ্যোগে বিনামূল্যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া হবে। ভারতের সঙ্গে বিএনপির চুক্তি বিষয়ে আনা অভিযোগগুলোকে তিনি অপপ্রচার হিসেবে উড়িয়ে দেন।

উল্লেখ্য, ২০০৫ সালে সর্বশেষ চট্টগ্রাম সফর করেছিলেন তারেক রহমান। ওই সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে ভোট প্রার্থনার সভায় বক্তব্য দিয়েছিলেন।

মতামত দিন