রাজনীতি
ছবি: সংগৃহীত

জুলাই শহীদদের স্মরণে নির্বাচনি যাত্রা শুরু জামায়াতের নুরুল ইসলামের।

নিজেস্ব প্রতিবেদক:

রাজবাড়ী-১ আসনের নির্বাচনী প্রচারণা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শুরু করেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম। শুরুতেই তিনি জুলাই যোদ্ধা শহীদ মো. আব্দুল গণি শেখের কবর জিয়ারত করেন।

সেখানে শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কবর জিয়ারতের সময় নুরুল ইসলাম শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, “জুলাই আন্দোলনের শহীদদের বলিদানের ফলেই আমরা আজ গণতান্ত্রিক অধিকার অর্জন করেছি। তাদের আদর্শ এবং চেতনা নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামছি।”

তিনি আরও উল্লেখ করেন, জনগণের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধে রাজনীতি গড়াই তার মূল লক্ষ্য।

মতামত দিন