রাজনীতি
ছবি: সংগৃহীত

যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না: তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

সিলেটের আলিয়া মাদরাসা মাঠে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি প্রচারণার সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আল্লাহই স্বর্গ-নরকসহ সবকিছুর প্রকৃত অধিকারী,যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না।

যারা নির্বাচনের আগে ভোটের টিকিট বণ্টন করছেন, তারা মূলত মানুষের বিশ্বাস নিয়ে শিরকী ভুল পথে চালিত করছেন।

চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যাদের ভূমিকা সন্দেহজনক ছিল, তাদের কাজ ইতিমধ্যে দেশের মানুষ দেখেছে। এ কারণে দেশবাসীকে মিথ্যাবাদী, হঠকারি ও কুফরিপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে এক হয়ে দাঁড়াতে হবে।

তিনি দেশের সাম্প্রতিক নির্বাচনের প্রসঙ্গে বলেন, একের পর এক সাজানো নির্বাচন এবং ডামি প্রার্থীর মাধ্যমে সাধারণ মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দেশকে নতুনভাবে স্বাধীনতার পথে নিয়ে গেছে, যা ১৯৭১ সালের স্বাধীনতার মতোই তাৎপর্যপূর্ণ।

তারেক রহমান খালেদা জিয়ার আমলে নারীদের জন্য অবৈতনিক শিক্ষার উদ্যোগ উল্লেখ করে বলেন, বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোকে স্বাবলম্বী করার চেষ্টা করবে। পাশাপাশি বেকার যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন।

বক্তৃতায় তিনি দেশের কিছু মহলের ষড়যন্ত্রের বিষয়েও সতর্ক করেন এবং উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোটের অধিকার লুণ্ঠনের ঘটনা মানুষ দেখেছে। চেয়ারম্যান সমাবেশে দেশের মানুষকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বাবলম্বী জীবনের প্রতিশ্রুতি পূরণে অংশ নিতে আহ্বান জানান।

মতামত দিন