হাইকোর্ট কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল রিট খারিজ।
কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে করা হাইকোর্ট রিট শেষ পর্যন্ত খারিজ করেছে। বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের যৌথ বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে, ১৭ জানুয়ারি, নির্বাচন কমিশন ঋণ খেলাপির অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিল।
মনোনয়নপত্র বাতিলের বিষয়ে আবেদন করেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেন, মঞ্জুরুল আহসান মুন্সী ব্যাংক ঋণ খেলাপি এবং দেশজুড়ে ব্যাংক লুটের ঘটনায় অভিযুক্ত। হাসনাত আরও বলেন, “ঋণ খেলাপি ব্যক্তি সংসদে আসতে পারবে না।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দ কার্যক্রম চলছে এবং আগামীকাল (২২ জানুয়ারি) থেকে দেশজুড়ে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা।

মতামত দিন