রাজনীতি
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা পেলেন হাঁস প্রতীক।

নিজেস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে লড়ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচন কমিশনের বরাদ্দ অনুযায়ী তাঁর নির্বাচনী প্রতীক নির্ধারিত হয়েছে ‘হাঁস’।

বুধবার দুপুরে জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রতীক গ্রহণ করেন তিনি। প্রতীক পাওয়ার পরপরই সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবেক এই সংসদ সদস্য।

রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে তাঁর শক্তির মূল উৎস ভোটার ও কর্মী-সমর্থকরা। তিনি দাবি করেন, মানুষের ভালোবাসা ও আবেগই তাঁকে এই অবস্থানে নিয়ে এসেছে। বিশেষ করে শিশুদের মুখে ‘আমাদের হাঁস মার্কা’ স্লোগান শোনার অভিজ্ঞতা তাঁর কাছে আলাদা গুরুত্ব বহন করে।

তিনি আরও বলেন, হাঁস প্রতীকটি কোনো ব্যক্তিগত পছন্দ নয়, বরং এটি তাঁর ভোটারদের আবেগের প্রতিফলন। ভোটারদের অনুভূতির কারণেই এই প্রতীক তাঁর কাছে অর্থবহ হয়ে উঠেছে।

নিজের জীবনের একটি ঘটনার কথা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, একসময় তাঁর পালিত হাঁস চুরির ঘটনা ঘটেছিল। সে ঘটনায় তিনি আইনি পদক্ষেপ নিতে পিছপা হননি। চোরের বিরুদ্ধে মামলা করেন এবং তাকে কারাগারেও পাঠানো হয়।

মতামত দিন