রাজনীতি
ছবি: সংগৃহীত

ঢাকা-৯: স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা পেলেন ফুটবল প্রতীক।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন ডা. তাসনিম জারা। বুধবার দুপুরে তিনি ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তার নির্বাচনী প্রতীক সংগ্রহ করেন।

প্রতীক পাওয়ার পর জারা বলেন, “আমরা ফুটবল মার্কা পছন্দ করেছি। আবেদন করেছি, এবং এরপর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের হাতে।”

রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে তার জন্য। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পরই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামার সিদ্ধান্ত নেন।

ঢাকা-৯ এলাকায় নির্বাচনী প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছেন জারা। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর সঙ্গে তিনি যোগাযোগ স্থাপন করেছেন। প্রতীক পাওয়ার পর তার প্রচারণা আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন