খুলনায় আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা দায়ের।
খুলনায় ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে কটূক্তিমূলক মন্তব্যের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করেন কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি।
খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আসাদুজ্জামান খান এ মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির জন্য ২৪ মে নির্ধারণ করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, মুফতি আমির হামজার একটি ওয়াজ মাহফিলে ফেসবুক লাইভে আরাফাত রহমান কোকো সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য করা হয়। অভিযোগে বলা হয়েছে, এতে কোকো ও তার পরিবারের পাশাপাশি বিএনপির নেতাকর্মী ও সংশ্লিষ্টদের মানহানি হয়েছে।
এর আগে কুষ্টিয়া-৩ আসনের নির্বাচনী সময়ে মুফতি আমির হামজা হত্যার হুমকির শিকার হয়েছেন বলে খবর পাওয়া যায়।

মতামত দিন