রাজনীতি
ছবি: সংগৃহীত

মুফতি ফয়জুল করীমের আসনে কোনো প্রার্থী দাঁড় করাবে না জামায়াত।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষণা দিয়েছে, তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের আসনে কোনো প্রার্থী দাঁড় করাবে না। রোববার (১৮ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

ডা. তাহের বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচনে অংশগ্রহণ করবেন না। আমাদের পক্ষ থেকে তার প্রতি সম্মান জানিয়ে আমরা নায়েবে আমির ফয়জুল করীমের আসনে আমাদের প্রার্থী প্রত্যাহার করছি।”

তিনি আরও জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের নির্বাচনী ঐক্যের অংশ হিসেবে প্রার্থী দিতে চেয়েছিল, তবে তারা অংশ নিতে পারেননি। জামায়াত তাদের ভবিষ্যৎ সফলতা কামনা করছে। উল্লেখ্য, ইসলামী আন্দোলন জামায়াতের আমিরের আসনে কোনো প্রার্থী দেয়নি।

মতামত দিন