রাজনীতি
ছবি: সংগৃহীত

স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি।

নিজেস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং বিচারিক কাজে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার স্বাক্ষরিত একটি চিঠিতে এই অভিযোগটি আনান।

শনিবার (১৭ জানুয়ারি) চিঠিটি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ইসলামাবাদ গ্রামে রুমিন ফারহানা একটি বড় প্যান্ডেল তৈরি করে জনসমাবেশ আয়োজন করেন, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে চিহ্নিত হয়। সমাবেশটি ভেঙে দেয়ার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল মিয়াকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

ঘটনার সময় রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটকে হুমকি স্বরূপ আঙুল উঁচিয়ে বারবার আক্রমণাত্মক ইঙ্গিত দেখান। একই সঙ্গে তার সঙ্গে থাকা জুয়েল মিয়া মারমুখী আচরণ করে, যা ‘মব’ সৃষ্টি করে বিচারিক কাজে বাধা প্রদান করে। চিঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওর লিংকও উল্লেখ করা হয়েছে।

মতামত দিন