রাজনীতি
ছবি: সংগৃহীত

১০ দলীয় জোটে আসন ভাগাভাগি: ২৭ প্রার্থীর নাম প্রকাশ করল এনসিপি।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রার্থী তালিকার বড় অংশ প্রকাশ করেছে। সমঝোতার মাধ্যমে পাওয়া ৩০টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৭টিতে দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে।

বাকি তিনটি আসনের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে বলে দলটির পক্ষ থেকে বলা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একাধিক পোস্টারে এসব আসনের প্রার্থীদের নাম ও ছবি তুলে ধরা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী—
পঞ্চগড়-১ আসনে সারজিস আলম, দিনাজপুর-৫ এ ডা. আব্দুল আহাদ, রংপুর-৪ এ আখতার হোসেন এবং কুড়িগ্রাম-২ আসনে আতিক মুজাহিদ প্রার্থী হয়েছেন। নাটোর-৩ থেকে জার্সিস কাদির ও সিরাজগঞ্জ-৬ থেকে সাইফ মোস্তাফিজ মাঠে নামছেন।

পিরোজপুর-৩ আসনে শামীম হামিদী, টাঙ্গাইল-৩ এ সাইফুল্লাহ হায়দার এবং ময়মনসিংহ-১১ আসনে ডা. জাহিদুল ইসলামকে প্রার্থী করা হয়েছে। মুন্সিগঞ্জ-২ থেকে মাজেদুল ইসলাম এবং রাজধানীর ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী মনোনয়ন পেয়েছেন।

এ ছাড়া ঢাকা-৯ এ জাবেদ রাসিন, ঢাকা-১১ তে নাহিদ ইসলাম, ঢাকা-১৮ তে আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৯ এ দিলশানা পারুল এবং ঢাকা-২০ আসনে নাবিলা তাসনিদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

গাজীপুর-২ আসনে আলী নাছের খান, নরসিংদী-২ এ সারোয়ার তুষার, ব্রাহ্মণবাড়িয়া-২ এ মাওলানা আশরাফ মাহদী এবং কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নোয়াখালীর দুটি আসনের মধ্যে নোয়াখালী-২ এ সুলতান জাকারিয়া এবং নোয়াখালী-৬ এ হান্নান মাসউদ প্রার্থী হয়েছেন। লক্ষ্মীপুর-১ এ মাহবুব আলম, চট্টগ্রাম-৮ এ জোবাইরুল হাসান আরিফ, বান্দরবানে এস এম সুজা উদ্দিন, নারায়ণগঞ্জ-৪ এ আব্দুল্লাহ আল আমিন এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মোহাম্মদ আতাউল্লাহকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, অবশিষ্ট তিনটি আসনের প্রার্থী তালিকাও খুব শিগগিরই প্রকাশ করা হবে।

মতামত দিন