ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণার জন্য ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা।
ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণাকে শক্তিশালী করতে বিএনপি নতুন মিডিয়া কমিটি ঘোষণা করেছে। শনিবার (১৭ জানুয়ারি) দলের নির্বাচনী সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও যুগ্ম সমন্বয়ক ফরহাদ হালিম ডোনারের যৌথ স্বাক্ষরের মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।
এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন মিডিয়া ব্যক্তিত্ব জাহিদুল ইসলাম রনি। কমিটির মোট ৫৪ জন সদস্য থাকছেন, যারা মাঠে প্রচারণা, গণমাধ্যম সমন্বয় এবং সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
মাঠে সক্রিয় সদস্যদের মধ্যে আছেন: আতিকুর রহমান রুমন, রাশেদুল হক, শাহাবুদ্দিন চৌধুরী, এরফানুল হক নাহিদ, হাসান শিপলু, আব্দুর রহমান জাহাঙ্গীর, মঈন উদ্দীন খান, কালাম ফয়েজী, মইনুল আহসান, কামরুল হাসান, হাসান মোল্লা, রুমানা জামান, নজরুল ইসলাম, তারিকুল ইসলাম, মাহমুদুল হাসান, সুজন মাহমুদ, মোস্তাফিজুর রহমান বিপ্লব, মোশাররফ হোসেন বাবলু, বাছির জামাল, শফিউল আলম দোলন, মেহেদী আজাদ মাসুম, শরীফুল ইসলাম, সাইদুর রহমান, মাহমুদ হাসান, মোরসালিন নোমানী, মহিউদ্দিন, গাউছুল আজম বিপু, জাহানারা পারভীন, সাইফুদ্দিন রবিন, মারুফা রহমান, খোন্দকার কাওছার হোসেন, আসাদুজ্জামান বাবুল, শফিক শাফিঈ, আহমেদ সালেহীন, কামরুল হাসান দর্পন, ইমরুল কায়েস জনি, উমর ফারুক, আল আমিন, রাজকুমার নন্দী, কাজী সুমন, রফিক মৃধা, হাসনাইন নাহিয়ান সঞ্জীব, শাহনেওয়াজ বাবলু, নাজিয়া আফরিন, আব্দুল আহাদা, হুমায়ূন কবির, ইউসুফ আলী, ফেরদৌস মামুন, আক্তারুজ্জামান রকি, এস. এম. আতিক হাসান, নুরুন নাহার উইলি, লাবনী সিদ্দিকী, শামীম চৌধুরী বিশাল ও মাহফুজ কবীর মুক্তা।
কমিটি সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন মিডিয়া কমিটি ঢাকার এই আসনে বিএনপির বার্তা জনগণের কাছে আরও দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত দিন