রাজনীতি
ছবি: সংগৃহীত

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ডাক হাসনাত আবদুল্লাহর।

জাতীয় নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই বার্তা দেন।

স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, "জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন।" তাঁর এই বক্তব্যে দেশের বর্তমান প্রেক্ষাপটে সর্বস্তরের জনগণকে সংবেদনশীল ও সচেতন ভূমিকা রাখার অনুরোধই প্রতিফলিত হয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

প্রসঙ্গত, সম্প্রতি গাজীপুরের চৌরাস্তা এলাকায় হামলার শিকার হন হাসনাত আবদুল্লাহ। এ ঘটনার পর তাঁর এই বার্তাটি আলোচনায় এসেছে। অনেকেই মনে করছেন, এই স্ট্যাটাসের মাধ্যমে তিনি দেশের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও শান্তিপূর্ণ এবং ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার আহ্বান জানাচ্ছেন।

মতামত দিন