মনোনয়নপত্র জমার বাধা কাটল, আপিলে স্বস্তি পেলেন হিরো আলম।
নির্বাচনী দৌড়ে ফেরার সুযোগ পেলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম, যিনি পরিচিত হিরো আলম নামে। উচ্চ আদালতে করা আপিলে তার পক্ষে রায় আসায় মনোনয়নপত্র জমা দিতে যে আইনি জটিলতা তৈরি হয়েছিল, তা আর থাকছে না।
এর আগে মনোনয়নপত্র গ্রহণ না করায় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় পড়েন হিরো আলম। তবে আদালতের সর্বশেষ সিদ্ধান্তে সেই বাধা দূর হয়েছে। রায়ের পর বিষয়টিকে নিজের জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন তিনি।
সোমবার (১২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রায়ের কথা নিশ্চিত করেন হিরো আলম। সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মনোনয়নপত্র জমা নেওয়ার বিষয়ে হাইকোর্ট থেকে আপিলে রায় পেয়েছি।’
রায়ের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই অভিনন্দন জানিয়ে পোস্ট দেন এবং নির্বাচনী মাঠে তাকে দেখার প্রত্যাশা প্রকাশ করেন।

মতামত দিন