রাজনীতি
ছবি: সংগৃহীত

দুর্নীতি, চাঁদাবাজি ও ঋণ খেলাপিদের রাজনীতির বাইরে রাখার সুযোগ হিসেবে নির্বাচনকে দেখছে হাসনাত।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দুর্নীতি, চাঁদাবাজি ও ঋণ খেলাপিদের রাজনীতির বাইরে রাখার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার মতে, এই নির্বাচন দেশের রাজনীতিতে একটি নৈতিক পরিবর্তনের সূচনা করতে পারে।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, চুরি, দুর্নীতি কিংবা রাস্তার মাটি-ইট লুটের রাজনীতির চেয়ে মানুষের কাছে গিয়ে ভোট চাওয়া অনেক বেশি সম্মানের। তিনি দাবি করেন, প্রতিদিনই বিভিন্ন জায়গায় টাকা লেনদেনের খবর পাওয়া যাচ্ছে, যা রাজনীতির জন্য অশনিসংকেত।

স্থানীয় মানুষের সাড়া প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদিন সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন পাচ্ছেন তারা। নিজেদের বাস্তব অবস্থা জনগণের সামনে তুলে ধরছেন এবং যতটুকু সম্ভব, ততটুকুই প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বলেন, মানুষ যদি মনে করে আমরা তাদেরই সন্তান, আমাদের দিয়ে কিছু করা সম্ভব—তাহলে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এনসিপির এই নেতা আরও বলেন, দেশের শিক্ষিত তরুণদের যেন পড়াশোনা শেষ করে ন্যায্যভাবে চাকরি পাওয়ার সুযোগ হয়, সেটিই তাদের প্রত্যাশা। একই সঙ্গে তিনি একটি স্বাধীন ও কার্যকর নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান।

মতামত দিন