রাজনীতি
ছবি: সংগৃহীত

৬ মে দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা।

চিকিৎসা শেষে ৬ মে দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত বিএনপি।

কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে করে চিকিৎসা শেষে আগামী ৬ মে লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এ উপলক্ষে দলটির পক্ষ থেকে কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে অভ্যর্থনা কার্যক্রম শান্তিপূর্ণ রাখতে নেতাকর্মীদের জন্য নির্দিষ্ট অবস্থানের নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়—মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেবেন বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত। ছাত্রদল থাকবে লা মেরিডিয়ান থেকে খিলখেত পর্যন্ত, যুবদল খিলখেত থেকে রেডিসন হোটেল, দক্ষিণ বিএনপি রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত। স্বেচ্ছাসেবক দল থাকবে আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত, কৃষক দল কবরস্থান থেকে কাকলী মোড়, শ্রমিক দল কাকলী থেকে শেরাটন হোটেল পর্যন্ত।

এছাড়া ওলামা দল, তাতী দল, জাসাস ও মৎস্যজীবী দল থাকবে শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত। মুক্তিযোদ্ধা দল ও পেশাজীবী সংগঠনগুলো বনানী কাঁচাবাজার থেকে গুলশান-২ পর্যন্ত এবং মহিলা দল ও জাতীয় কমিটির নেতারা অবস্থান করবেন গুলশান-২ গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ পর্যন্ত। বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের সুবিধামতো জায়গায় দাঁড়াতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেউ চেয়ারপারসনের বাসভবনে প্রবেশ করতে পারবে না। সবাইকে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে রাস্তার এক পাশে অবস্থান করতে হবে। গাড়ির সঙ্গে হাঁটা বা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

মতামত দিন