রাজনৈতিক দলকে উপেক্ষা করলে তা বিরাজনীতিকরণে যাবে: তারেক রহমান।
রাজনৈতিক সংস্কারের পক্ষে দেশের সব দল একমত হলেও তাদের অবজ্ঞা করা হলে দেশ বিরাজনীতিকরণের দিকে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২ মে) জাতীয় প্রেসক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “৫৪ বছরের দুটি বড় অর্জন—১৯৭১ ও ২০২৪। এই দেশের জন্ম দিল্লির তাবেদারি করার জন্য হয়নি। পলাতক স্বৈরাচার একে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল।”
তিনি অভিযোগ করেন, দেশে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন নির্বাচন চাওয়া অপরাধ। কিতাবি সংস্কারে ফ্যাসিবাদ ঠেকানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, নতুন সরকার পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে—এটাই প্রত্যাশা।
মতামত দিন