নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আস্থা প্রকাশ জামায়াতের।
জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতি আস্থার বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকারের উচ্চপর্যায় থেকে কিছু ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা রাজনৈতিক পরিবেশের জন্য আশাব্যঞ্জক।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করা হয়েছিল স্থানীয় অমুসলিম সম্প্রদায়ের সঙ্গে সংলাপের অংশ হিসেবে।
নির্বাচনের সময়সূচি নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা ডিসেম্বর থেকে জুন—এই সময়ের মধ্যে নির্বাচনের পক্ষে। বিশেষ করে ডিসেম্বর বা এপ্রিল নির্বাচন আয়োজনের জন্য সবচেয়ে অনুকূল সময়।”
সকালে কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নে গণসংযোগ কার্যক্রমে অংশ নিয়ে সহযোগী সদস্য সংগ্রহ ফরম বিতরণ করেন জামায়াত আমির। এরপর স্থানীয়দের সঙ্গে পথসভায় সংলাপে অংশ নেন তিনি। সেখানে তিনি কুলাউড়া আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
মতামত দিন