নির্বাচন দেরি হলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে: পার্থ
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ দেশের স্বার্থে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। রোববার (২৭ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
পার্থ বলেন, “দেশের মানুষ এখন নির্বাচনের জন্য মুখিয়ে আছে। দ্রুত নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা করা উচিত।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকার দেশের অগ্রগতির জন্য অব্যাহত অস্থিরতা সৃষ্টি করতে পারে না। নির্বাচনের কালক্ষেপণ দেশের জন্য ক্ষতিকর হবে, তাই যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা উচিত।”
ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব বলে মন্তব্য করে, পার্থ বলেন, “যদি নির্বাচন দেরি করা হয়, তাহলে কিছু গোষ্ঠী পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে। তবে, যে সংস্কারগুলোতে সবাই একমত, সেগুলো নিয়েই সরকার নির্বাচনমুখী হতে পারে।”
মতামত দিন