রাজনীতি
ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ‘খুনি’ বানানোর সহযোগীদের বিচারের দাবি এনসিপি নেতার।

আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে ‘খুনি’ বানানোর পেছনে যাদের ‘অবদান’ রয়েছে, তাদের বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর উত্তরায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান।

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদের নির্বাচনের দাবিতে এ কর্মসূচি আয়োজন করে এনসিপি।

সারজিস আলম বলেন, “খুনি হাসিনার দোসররা এখন আবার ফিরে আসতে চাইছে। কেউ কেউ ‘খুনি’ শব্দটি ইতিহাস থেকে মুছে দিতে চায়। কিন্তু যাঁরা হাসিনাকে খুনি বানাতে সহযোগিতা করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত লড়াই চলবে।”

তিনি আরও বলেন, “দেড় হাজারের বেশি শহীদের আত্মত্যাগে আমরা এই অবস্থানে এসেছি। এখন যারা শুধু ‘নির্বাচন’ বলছে, তারা শহীদদের প্রতি নয়, বরং ক্ষমতার প্রতি তাকিয়ে আছে।”

জুলাই আন্দোলনের শহীদদের প্রসঙ্গে সারজিস অভিযোগ করেন, “বিচার তো দূরের কথা, এখন উল্টো চলছে মামলা বাণিজ্য। গত ১৬ বছর ধরে এই চর্চা চলে আসছে।”

জাতীয় নির্বাচনের আগেই শেখ হাসিনার বিচার দেখতে চান বলে দাবি করে তিনি বলেন, “যারা গণহত্যায় জড়িত, তাদের নির্বাচনে অংশগ্রহণের অধিকার নেই। যদি তারা নির্বাচন করতে চায়, তাহলে গণঅভ্যুত্থানকারীরা রাস্তায় নামবে।”

সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “আওয়ামী লীগ এবং যারা তাদের মত করে রাজনীতি করতে চায়, তারা এই দেশের ভবিষ্যত নয়। যারা সংস্কার প্রত্যাখ্যান করেছে, তারা জনসমর্থন হারাবে।”

সমাপনী বক্তব্যে সারজিস আলম বলেন, “ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা যাঁরা করছেন, তাদের পতনে ১৫ মাসও লাগবে না। এনসিপি সব সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেবে।”

মতামত দিন