রাজনীতি
ছবি: সংগৃহীত

শেখ পরিবারের ১০ সদস্যের এনআইডি লক।

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করেছে নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

সূত্র জানায়, ১৬ ফেব্রুয়ারি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর হয়।

তবে নির্বাচন কমিশন সচিবালয়ের সরাসরি নির্দেশনা ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

যাদের এনআইডি লক করা হয়েছে, তারা হলেন—শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক সিদ্দিক।

উল্লেখ্য, ২০০৪ সালের ৫ আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে চলে যান এবং এখনো সেখানে অবস্থান করছেন। তাকে ফিরিয়ে আনতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকার।

মতামত দিন