রাজনীতি
ছবি: সংগৃহীত

ইশরাককে ম্যাচিউর রাজনীতির আহ্বান :সারজিসের।

নিজেস্ব প্রতিবেদক:

এনসিপি প্রসঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেনের বক্তব্যকে আবেগপ্রবণ মন্তব্য হিসেবে অভিহিত করেছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাত্রার আগে সোমবার (২১ জুলাই) সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা চাই, দেশের রাজনীতিতে শালীনতা বজায় থাকুক, গঠনমূলক সমালোচনা হোক—উসকানি নয়।

ইশরাকের বক্তব্যের প্রসঙ্গে সারজিস বলেন, “গতকাল ইশরাক ভাই যেভাবে কিছু মানুষকে ‘উলঙ্গ করে  মারার’ মতো শব্দ ব্যবহার করেছেন, তা রাজনৈতিক শালীনতার সম্পূর্ণ পরিপন্থী। যদি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য নিয়েই আপত্তি থাকে, তবে আরও নিচে নামা তো কোনো সমাধান নয়। এটা  পাটওয়ারীর চেয়েও নিকৃষ্ট মন্তব্য।”

তিনি আরও বলেন, “আমরা সেই ইশরাক হোসেনকে চাই, যিনি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সাহসী ছিলেন। কিন্তু এখন তার কথাবার্তায় রাজনৈতিক পরিণতিবোধ বা ম্যাচিউরিটি দেখছি না।”

আওয়ামী লীগকে ‘নিষিদ্ধ দল’ দাবি করে সারজিস বলেন, “তাদের হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। এখন তারা যা করছে, তা সন্ত্রাস। আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই দায়িত্ব পালন করবে।”

নিবন্ধন ইস্যুতে দলের অবস্থান তুলে ধরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, কমিশনের নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় তথ্য হস্তান্তর করা হবে। তার ভাষায়, “নিবন্ধনের ক্ষেত্রে এনসিপির কোনো ঘাটতি নেই।”

মতামত দিন