রাজনীতি
ছবি: সংগৃহীত

'গণহত্যার দায়ে শেখ হাসিনাকে মাফ করা যাবে না': মির্জা ফখরুল।

নিজেস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালকে 'গণহত্যার সময়কাল' আখ্যা দিয়ে তাকে ক্ষমার অযোগ্য অপরাধী  বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২০ জুলাই) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, “শুধু জুলাইয়ের গণঅভ্যুত্থানই নয়—গত দেড় যুগ ধরেই দেশে যেভাবে গুম, খুন ও দমন-পীড়ন চলছে, তা গণহত্যারই অংশ। শেখ হাসিনার এই শাসনের জন্য ইতিহাস ও মানবতা তাকে কখনো  ক্ষমা করবে না।”

তিনি আরও বলেন, “আমরা সবাইকে নিয়ে একসঙ্গে একটি ‘রেইনবো নেশন’ গড়তে চাই। মতের অমিল থাকলেও জাতীয় স্বার্থে ঐক্য জরুরি। শহীদদের যে স্বপ্ন ছিল, তা পূরণ না করতে পারলে জাতিও আমাদের ক্ষমা করবে না।”

বিএনপি মহাসচিব এ সময় আবারও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি তুলে বলেন, “দেশে যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আসছে, সেটি অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে। এর বাইরে কোনো নির্বাচনের মানে হবে জনগণের সঙ্গে আরেকটি প্রতারণা।”

মতামত দিন