রাজনীতি
ছবি: সংগৃহীত

“অন্তর্বর্তীকালীন সরকারকে অভ্যুত্থান-পরবর্তী রূপে দেখতে চাই” :সারজিস আলম।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার শুধু একটি ‘সুশীল প্রশাসন’ হিসেবে থাকলেই চলবে না, তাদেরকে গণ-অভ্যুত্থান-পরবর্তী একটি কার্যকর সরকার হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু বাংলাদেশে আর কোনও দেশপন্থী বা ভারতপন্থী রাজনীতির জায়গা নেই। বাংলাদেশ হবে শুধুই বাংলাদেশপন্থীদের।”

তিনি আরও বলেন, “গত বছরের ৫ আগস্ট আমরা যে স্বপ্ন দেখেছিলাম, আরেকটি আগস্ট আসছে—কিন্তু সেই স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি। হাজারো ছাত্র-জনতা শহিদ হয়েছেন, সহযোদ্ধারা এখনও রাজপথে। এই রক্তের মূল্য দিতেই হবে।”

সারজিস দাবি করেন, “এই দেশের বিচারব্যবস্থা যেন আর কোনও দলের পক্ষে না দাঁড়ায়। আইনশৃঙ্খলা বাহিনী যেন ক্ষমতার তল্পিবাহক না হয়। আমরা চাই নতুন সংবিধান, চাই গণপরিষদ নির্বাচন। নারী ও সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণের দিকেও নজর দিতে হবে।”

তিনি বলেন, “ফ্যাসিবাদবিরোধী ঐক্য এখন সময়ের দাবি। তবে সেই ঐক্য যেন স্বার্থান্বেষী বা দালালি না হয়। কেউ চাঁদাবাজি বা সিন্ডিকেট করলে আমরা তা প্রকাশ্যে বলবো। কিন্তু আওয়ামী লীগকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাবো।”

মতামত দিন