রাজনীতি
ছবি: সংগৃহীত

'জাতীয় সমাবেশ' সফল করতে মাঠে রয়েছে ২০ হাজারের মতো স্বেচ্ছাসেবক।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার (১৯ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর 'জাতীয় সমাবেশ' সফল করতে মাঠে রয়েছে বিশ হাজারের মতো স্বেচ্ছাসেবক। দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই সমাবেশ ঘিরে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় জামায়াত কর্মীদের তৎপরতা দেখা গেছে।

হাইকোর্ট, মৎস্যভবন ও শাহবাগসহ আশপাশের এলাকাগুলোতে সকাল থেকে দলীয় পোশাকে অবস্থান নিয়েছেন স্বেচ্ছাসেবকরা। সারা দেশ থেকে আগত নেতাকর্মীদের দিকনির্দেশনা দিতেই তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন।

জামায়াতের সাত দফা দাবির মধ্যে রয়েছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, 'জুলাই সনদ' বাস্তবায়ন, প্রবাসীদের ভোটাধিকার, গণহত্যার বিচার, এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন।

দলটি জানিয়েছে, সমাবেশে বিপুল উপস্থিতি নিশ্চিত করতে প্রায় ১০ হাজার বাস ও ট্রেন রিজার্ভ করা হয়েছে। দক্ষিণাঞ্চলের কর্মীরা লঞ্চে করে শুক্রবার রাতেই রাজধানীতে পৌঁছেছেন।

সমাবেশে বিএনপিসহ সরকারবিরোধী সব রাজনৈতিক দল এবং ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। জামায়াতের লক্ষ্য, আজকের সমাবেশে অন্তত ১৫ লাখ মানুষের সমাবেশ ঘটানো।

মতামত দিন