‘চাঁদাবাজদের হাতে দেশ তুলে দেওয়া হবে না’:নাহিদ ইসলাম।
নাহিদ বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের ডাক দিয়েছিলাম আমরা। সেই সংগ্রাম এখনও চলছে, শেষ হয়নি। চাঁদাবাজ আর দখলদারদের হাতে দেশ বর্গা দেওয়া হবে না।”
এর আগে মুন্সীগঞ্জে এনসিপির একটি পথসভায় হামলার ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে তিনি বলেন, “আক্রমণ করে এনসিপিকে থামানো যাবে না। মুজিববাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবেই।”
পদযাত্রায় এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী তাণ্ডবের পর ক্ষমা কিংবা আপসের কোনও সুযোগ নেই। মানুষ দেখেছে কারা গণতন্ত্রের নামে সহিংসতা ছড়িয়েছে।”
এনসিপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার (১৯ জুলাই) কক্সবাজার ও বান্দরবানে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলের নেতারা জানান, দক্ষিণাঞ্চল থেকে শুরু হওয়া এই আন্দোলন ক্রমেই সারাদেশে ছড়িয়ে পড়বে।

মতামত দিন