হাসিনার সর্বোচ্চ শাস্তি দেখে মরতে চাই: এনসিপি নেতা সারজিস আলম।ই
নিজেস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র বক্তব্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করেছেন। শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২টায় মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক চত্বরে এক পদযাত্রা শেষে পথসভায় তিনি বলেন, “জুলাই গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড ও শাপলা গণহত্যার নির্দেশদাতা দিল্লিতে বসে থাকা হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে।
এই বাংলাদেশে হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখে মরতে চাই।” তিনি আরও দাবি করেন, দেশের বাইরে থেকে যারা সশস্ত্র হামলার ষড়যন্ত্র করছেন, তাদের দ্রুত গ্রেপ্তার করে জুলাইয়ের সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সারজিস অভিযোগ করেন, এখনো বাংলাদেশ পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি এবং স্বাধীন দেশ গঠনে এখনো অনেক পথ বাকি। গোপালগঞ্জ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “আমরা সেখানে গিয়ে দেখেছি, সশস্ত্র সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে গোপালগঞ্জ।” তিনি সতর্ক করে বলেন, দেশের যেকোনো স্থানে ফ্যাসিস্টদের দোসরদের সশস্ত্র সন্ত্রাস মোকাবেলায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে, নইলে ভবিষ্যতের বাংলাদেশ আরও ভয়াবহ সংকটে পড়বে। পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, ডা. তাসনিম জারা ও সামান্তা শারমিনসহ দলের কেন্দ্রীয় নেতারা। সকাল থেকেই এই কর্মসূচিকে ঘিরে শহরে দলের কর্মী-সমর্থকদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সেনা সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা যায়।
মতামত দিন