রাজনীতি
ছবি: সংগৃহীত

বাতিল করা হলো আ.লীগ আমলের ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার অনুমোদন।

নিজেস্ব প্রতিবেদক:

নতুন নীতিমালার আলোকে আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধনপ্রাপ্ত ৯৬টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার অনুমোদন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম।

তিনি বলেন, “ইতিমধ্যে নতুন একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে এবং পুরনো নীতিমালাটি বাতিল হয়েছে। ফলে পূর্বের নীতির ভিত্তিতে অনুমোদিত সব সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে।”

ইসি সূত্রে জানা গেছে, বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকায় বিতর্কিত সংস্থাগুলোও রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘জানিপপ’ এবং ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’-এর নাম পাওয়া গেছে, যাদের নিরপেক্ষতা নিয়ে অতীতে বহুবার প্রশ্ন উঠেছে।

অভিযোগ রয়েছে, বিগত সংসদ নির্বাচনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার নির্বাচনে এসব সংস্থা নির্বাচনের বৈধতা নিশ্চিত করতে ‘ভালো’ সনদ দিয়েছে, যদিও সংশ্লিষ্ট নির্বাচনগুলো ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এসব সংস্থাকে অনুমোদন দিয়েছিল বলে অভিযোগ করেন অনেক পর্যবেক্ষক।

মতামত দিন