গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে দেশজুড়ে দোয়া ও মৌন মিছিলের ডাক বিএনপির।
নিজেস্ব প্রতিবেদক:
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রাণ হারানো ছাত্র জনতার স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া ও মৌন মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এই কর্মসূচির অংশ হিসেবে আগামী শুক্রবার (১৮ জুলাই) দেশের প্রতিটি জেলা ও মহানগরের মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
একইদিন রাজধানী ঢাকাসহ দেশের সকল জেলা ও মহানগরে পালিত হবে মৌন মিছিল।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য লাভে এই কর্মসূচি পালন করা হচ্ছে। দলটি দেশবাসী, নেতাকর্মী এবং তাদের সহযোগী সংগঠনের সর্বস্তরের সদস্যদের এসব আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
মতামত দিন