তিন দফা দাবিতে শুক্রবার বিক্ষোভে নামছে এনসিপি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে ঢাকার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা উপস্থিত ছিলেন এবং যৌথভাবে বিক্ষোভের আয়োজন করছেন তারা।
ঘোষণা অনুযায়ী, শুক্রবার বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে এই বিক্ষোভ সমাবেশ।
তিনটি মূল দাবি তুলে ধরেছে এনসিপি:
১. গোপালগঞ্জে দায়িত্ব পালনরত গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ।
২. হামলার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারপূর্বক বিচার নিশ্চিত করা।
৩. আগামীতে অন্যান্য জেলায় এনসিপির পদযাত্রা নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা।
এর আগে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় অন্তত চারজন নিহত হন এবং বহু নেতাকর্মী আহত হন। সেই ঘটনার প্রতিক্রিয়াতেই এনসিপি এই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করল।
মতামত দিন